২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জে সাংবাদিকসহ নিহত ৩ আহত ৩৫

জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী নামকস্থানে সড়ক দুর্ঘটনায় শনিবার সাংবাদিকসহ ৩ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী  জানায়, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা খুলনাগামী  দ্রুতি পরিবহনের কোচটি (ঢাকা মেট্রো-ব-১১-১১৪০) সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী নামকস্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে চাপা দিয়ে পাশ্ববর্তী গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। 

এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী দৈনিক খবর পত্রের ধামরাই প্রতিনিধি সফিউদ্দিন (২৫) ও অজ্ঞাত পরিচয় এক শিশু (৭) এবং এক কিশোর (১৫) নিহত হয়। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায় নি। 

আহতদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ২৫ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলো- জিল­ুর (৩০), আঃ বাতেন(৪৫), আজিজ (৪০) বিজন সরকার (৩০), মাসুম বিল­াল (২২),কামাল, তপন (২৫), গোলাম হোসেন (২৫), মূক্তার (২৪) আইউব, আঃ মজিদ,খলিল (৩৮),মাহাবুব, আব্দুল মজিদ (৪৫), জিয়া (৩০),শফিক, তুফান (৪০), পরান (২৮), শাজাহান,(২৮), মিজান (২৮), আন্না (২২), লতিকা বিশ্বাস, রশিদ (২৫), আঃ আলী (৫০) এবং মুক্তার আলী।