২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগকে পৃথক করতে সুপ্রীম কোর্ট সরকারকে আরও ৬ মাস সময় দিয়েছে

বিচার বিভাগকে পৃথক করতে সুপ্রীম কোর্ট সরকারকে আরও ছয় মাস সময় প্রদান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শনিবার প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছের হোসেনের নেতৃত্বে গঠিত সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ প্রদান করে। এ নিয়ে আদালত বিচার বিভাগকে পৃথক করতে ২০ বার সময়সীমা বাড়ালো।

শুনানীতে এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ জানান, বিচার বিভাগকে পৃথক করতে গত ১০ এপ্রিল আইন মন্ত্রনালয়  সংস্থাপন মন্ত্রনালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। এরপর রাষ্ট্রপতি উলে­খিত কাগজে স্বাক্ষর করেছেন কিনা এ বিষয়ে কিছু জানা যায় নি।

এ সময় আদালত বিচার বিভাগকে পৃথক করতে সরকার আরও সময় চায় কিনা জানতে চাইলে এটর্নি জেনারেল সময় বাড়ানোর পক্ষে মত দেন। এ প্রেক্ষিতে আদালত বিচার বিভাগকে পৃথক করার সময়সীমা ১৭ অক্টোবর পর্যন্ত বর্ধিত করার আদেশ প্রদান করে।

১৯৯৯ সালে হাইকোর্ট বিচার বিভাগকে পৃথক করতে সরকারকে নির্দেশ দেয়। এরপর সরকারের আবেদনের প্রেক্ষিতে আদালত বার বার সময়সীমা বাড়ায়।