২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভবন নির্মাণ বন্ধ থাকায় কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ও কর্মীদের দুর্ভোগ

কিশোরগঞ্জ জেলা কারাগারের নতুন ভবন নির্মাণ না হওয়ায় পুরাতন কারাগারটিতে শতশত বন্দি মানবেতর জীবন যাপন করছে। কিছু কাজ সম্পন্ন হওয়ার পর আর কোনও অর্থ বরাদ্দ না হওয়ায় নির্মাণ প্রকল্পটি মুখ থুবরে পড়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 02:21 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৮-৯৯ অর্থ বছরে নতুন আধুনিক কারাগার নির্মাণের জন্য জেলা শহরের পশ্চিমে হোসেনপুর-ভৈরব মহাসড়কের পাশে খিলপাড়ায় বিশ্বরোড সংলগ্ন ২৮ একর জমি অধিগ্রহণ করে এক কোটি ১৯ লাখ ৬৮ হাজার ছয় শ ৫০ টাকা ব্যয় করে মাটি ভরাটের কাজ করা হয়।

জেলা কারাগার নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছিল ৬০ কোটি টাকা। কিন্তু ওই প্রকল্পে তারপর আর কোনও বরাদ্দ না দেওয়ার ফলে আধুনিক জেলা কারাগার নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে।

স্থান সঙ্কুলানের অভাবসহ নানা সমস্যায় পুরাতন কারাগারের স্বাভাবিক কাজকর্ম মরাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারা তত্ত¡বধায়কের প্রয়োজনীয় অফিস-বাসা নেই। নিয়মমাফিক এখানে কমপক্ষে  তিনজন উপ কারাধ্যক্ষ প্রয়োজন। কিন্তু বর্তমানে সেখানে একজনও নেই। জেল সহকারির দুটি পদই শূণ্য।

একটি জেলা কারাগারে যা থাকা প্রয়োজন যেমন, হাসপাতাল, ডাক্তার, দুর্ধর্ষ আসামী সেল, ডিটেনিদের সেল, উন্মাদ সেল, ফাঁসির মঞ্চ, ফাঁসির আসামিদের নিরাপদ সেল, ডিভিশন সেল, খাদ্য গুদাম, সশ্রম সাজাপ্রাপ্ত আসামিদের কাজ দেয়ার ব্যবস্থা, আসামিদের ডাইনিং সেল, পাঠাগার ও খেলাধুলার ব্যবস্থা- এসব কিছুই নেই। এমনকি পর্যাপ্ত বাথরুম ও টিউবয়েল পর্যন্ত নেই।

এদিকে ২২৯ জনের জায়গায় সাতশরও বেশি কয়েদি এবং দুজন মহিলার জায়গায় ৪০ জন মহিলাকে লকআপে রাখা হয়। ফলে রাতে এদের পালাক্রমে ঘুমাতে হয়।

কিশোরগঞ্জ জেলা কারাগার তত্ত¡াবধায়ক টিপু সুলতানের সাথে আলাপ করলে তিনি এসব সমস্যার কথা স্বীকার করে বলেন, সার্বিক অবস্থা বিবেচনা করেই জন্য সরকার নির্মাণ প্রকল্পটি গ্রহণ করে। কিন্তু দুঃখের বিষয়, প্রাথমিক কাজ সম্পন্ন হওয়া সত্বেও  প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এটি আর এগোয়নি।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেক শিকদার জানান, মূলত অর্থ বরাদ্দের অভাবে এর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, জেলা জজ, জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বর্তমান কারাগারটি পরিদর্শন করে বন্দিদের দুর্দশা দেখে

মন্তব্য বহিতে বার বার তাগিদ দিলেও অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছেনা। সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিলেই আমরা জেলা কারাগার নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি।