ফরিদপুরে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় গত বুধবার রাত পৌনে তিনটার দিকে ডাকাতরা নগদ টাকা এবং স্বর্নালংকার সহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ্যাডভোকেট খন্দকার লুৎফর রহমান পিলুর বাড়ীতে এই ডাকাতির ঘটনা সংঘটিত হয়।
জানা যায়,ওই রাতে ১২/১৪ জনের একটি ডাকাত দল বাড়ীর লোহার গেট ও গ্রীল ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ীর সকলের হাত পা বেঁেধ আলমারী ও শোকেস ভেঙ্গে নগদ টাকা ও স্বর্নালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা হলেও কেউ আটক হয়নি এবং কোনও মালামাল উদ্ধার হয়নি।
