২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোড়লগঞ্জে বিদেশী বন্দুকসহ বনদস্যু গ্রেফতার

জেলার মোড়লগঞ্জে পুলিশ শুক্রবার তিনটি বিদেশী বন্দুকসহ সুন্দরবন এলাকার কুখ্যাত এক বনদস্যুকে গ্রেফতার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সকালে গুয়াতলা গ্রাম থেকে অস্ত্রসহ মোসলেম তালুকদার (৪৫) নামের ওই বনদস্যুকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মোসলেমের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুন্দরবনে দস্যুতার কথা স্বীকার করেছে মোসলেম।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামী করে মোড়লগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।