২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় নববর্ষ উপলক্ষে বিমান বসুর ভিক্ষাবৃত্তি কর্মসূচি

বাংলাদেশে বৃহস্পতিবার নববর্ষ পালিত হলেও পশ্চিমবঙ্গে পালিত হয়েছে শুক্রবার। এই নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিলো ক্ষমতাসীন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ভিক্ষাবৃত্তি কর্মসূচি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

আদালত অবমাননার দায়ে অভিযুক্ত বিমান বসু উচ্চতর আদালতে মামলার খরচ তুলতে শুক্রবার সকালে কলকাতায় রাজ্য দপ্তরের কাছে রাস্তায় দাড়িয়ে প্রত্যেকের কাছ থেকে এক টাকা করে সংগ্রহ করেন।

বিমান বসু জানান, কলকাতায় কাজের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনও সভা মিছিল মিটিং করা যাবে না বলে আদালত যে নির্দেশ দিয়েছে তা কার্যত রাজনৈতিক দলগুলির সাথে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের শামিল।

সিপিএমএর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস বিডিনিউজকে জানান, সংগঠনের প্রায় এক কোটি সদস্য সমর্থকরা প্রতিকী সংগ্রামের নিদর্শন হিসেবে পরিচিত ও অপরিচিত মানুষের কাছ থেকে এক টাকা করে সংগ্রহ করেছে। মামলায় খরচের পর উদ্বৃত্ত টাকা মুখ্যমন্ত্রীর ত্রানতহবিলে দান করা হবে।