নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারের স্বাধীনভাবে কাজ করতে ‘প্রক্রিয়াগত সংস্কারের’ ওপর ইইউ’র গুরুত্বারোপ
ইউরোপীয় সংসদ বাংলাদেশের ওপর তাদের সর্বশেষ প্রস্তাবনায় নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারের স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টির জন্য ‘প্রক্রিয়াগত সংস্কারের’ ওপর গুরুত্বারোপ করেছে।
প্রস্তাবে বলা হয় ‘সুশাসনের নীতি পুনঃপ্রতিষ্ঠার জন্য ২০০৬- এর শেষের দিকে কিংবা ২০০৭-এর প্রথম দিকে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনের জন্য প্রক্রিয়াগত সংস্কার অত্যাবশ্যক যাতে করে নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার স্বাধীনভাবে তাদের কাজ পরিচালনা করতে পারে’।
ইউরোপীয় সংসদের প্রেস অফিস জানায়, বৃহস্পতিবার প্রস্তাটিবর পক্ষে ৯২ টি ভোট পড়ে। দুইজন ভোটার প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন এবং ৩ জন ভোটদানে বিরত থাকেন। প্রস্তাবে বলা হয়, ‘এ ধরনের সংস্কারের সমর্থনে বিশ্বব্যাপী দাতাগোষ্ঠীর সমন্বিত দৃষ্টিভঙ্গী প্রয়োজন’।
ইউরোপীয় সংসদ, বাংলাদেশের সংশ্লিষ্ট সকল পক্ষকে অগণতান্ত্রিক মনোভাব বর্জন এবং সংসদে সকল দলের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা পরিচালনার আহ্বান জানায়। আন্দোলন এবং সন্ত্রাসের ফলে দেশের জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিধায় তারা সকল বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানায়।
প্রস্তাবে তারা বাংলাদেশে পুনঃ পুনঃ বোমা হামলার নিন্দা জানায় এবং প্রতিশ্র“তি অনুযায়ী হামলার সকল তথ্য প্রমাণ দিয়ে আন্তর্জাতিক তদন্তকারীদের সহযোগিতার বিষয়টি নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়।
এছাড়াও তারা সরকারের প্রতি পূর্ণ তদন্ত রির্পোট প্রকাশের আহ্বান জানায়।
প্রধান বিরোধী দলীয় নেতা-কর্মী, সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক এবং এনজিও কর্মীদের ওপর বোমা হামলার ঘটনায় প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে ২০০৪ সালের ২১ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং ২০০৫ সালের ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ওপর গ্রেনেড হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এছাড়াও প্রস্তাবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। ধারণা করা হচ্ছে এ রাজনীতির ফলে মৌলবাদের উত্থান ত্বরান্বিত হচ্ছে এবং দুষ্টের শাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে প্রায়ই আইনের শাসন বিঘিœত হচ্ছে। এছাড়াও এতে সংবিধানে রক্ষিত মানুষের মৌলিক অধিকারের বিষয়টিও হুমকির সম্মুখিন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রস্তাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও কারাবন্দি করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক বিক্ষোভ সমাবেশে বাধা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতি হাইকোর্টের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
এয়াড়াও সন্ত্রাস দমনে সংসদীয় বাহিনী র্যাবের হামলা বন্ধে ইউরোপীয় সংসদের সদস্যরা সরকারের প্রতি আহ্বান জানায়। কেননা এতে দেশে বিচারবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উল্লেখ করে তারা জানায়, ২০০৪ সালে থানা-হাজতে ৯০টি মৃত্যুর ঘটনা ঘটে।
প্রস্তাবে সরকারের প্রতি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে দেশের জনগণের স্বতঃস্ফুর্ত উপস্থিতির জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়। কেননা এ সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সহনীয়তা ও অসাম্প্রদায়িকতার প্রকাশ ঘটে।
বাংলাদেশের গ্রামাঞ্চলে জঙ্গী গোষ্ঠির সন্ত্রাস ও ভয়ভীতি দমনে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ইউরোপীয় সংসদের সদস্যরা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে দেশের সাধারণ মানুষ হত্যার সাথে জড়িতদের বিচারের দাবির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশের সংখ্যালঘুদের ধর্মীয় গোষ্ঠির অধিকার রক্ষায় গত বছর ইইউ প্রতিনিধিদের গ্রহীত পদক্ষেপের প্রতি ইউরোপীয় সংসদ তার সমর্থন ব্যক্ত করে।
দেশে রাজনৈতিক অবস্থার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে তারা আইন শৃঙ্খলা পরিস্থির প্রতি শ্রদ্ধাশীল একটি অবস্থা প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা জানান, সুশাসন, সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা, দুর্নীতি দমন এবং মানবাধিকার রক্ষার বিষয়ে ইউরোপীয় সংসদের সমর্থন অব্যাহত থাকবে।
২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত অভ্যন্তরীণ বিষয়ে এবং মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ভারতে ৭ টি, পাকিস্তানে ৮ টি, নেপালে ১০ টি, শ্রীলংকায় ৩ টি, মালদ্বিপে ১ টি এবং বাংলাদেশের জন্য একটি প্রস্তাব পাস করে।
