রাজধানীতে বিভিন্ন দুর্ঘটনায় নিহত ৪
রাজধানীতে বিভিন্ন দৃর্ঘটনায় বৃহস্পতিবার ৪ জন নিহত হয়েছে।
এদের মধ্যে এক গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা করা হযেছে, তুরাগ নদীতে সাঁতার কাটতে গিযে ডুবে মারা গেছে দুজন।
পুলিশ এবং হাসাপাতাল সূত্রে জানা গেছে, একদল দুস্কৃতকারী তানজিত রহমান (৩০) নামে এক গার্মেন্টস কর্মীকে বৃহস্পতিবার ভোর ৪ টার সময় গুলি করে হত্যা করে। শ্যামলীর একটি সোয়েটার কোম্পানিতে কাজ করতেন তিনি।
মশিউর রহমান (১৫) এবং বেলাল (১৪) নামে দু’কিশোর সাতার কাটতে গিয়ে বৃহস্পতিবার ডুবে মারা গেছে। ফায়ার ব্রিগেড দুই কিশোরের লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এদিকে কেরানীগঞ্জ পুলিশ জানিয়েছে তারা মতিউর রহমান(২৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্র“তার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এক সপ্তাহ আগে তিনি বিয়ে করেছেন বলে এলাকাবাসী জানায়।
এছাড়াও কেরাণীগঞ্জ পুলিশ বুধবার এক কিশোরের লাশ উদ্ধার করে।
