অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে জনতা কন্সট্রাকশানের ব্যবস্থাপক নিহত
নগরীর তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বুধবার জনতা কন্সট্রাকশনের ব্যবস্থাপক নিহত হয়েছেন।
এই সময় প্রতিষ্ঠানের মালিক গুলিবিদ্ধ হলে তাকে গুরুতর অবস্থায় সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত কর্মকর্তা ওবাদুর রহমান (৪০) ধানমন্ডিতে বসবাস করে আসছিলেন এবং আহত চঞ্চল (৩৮) কুখ্যাত সন্ত্রাসী সুইডেন আসলামের ভাইপো।
তেজগাঁও থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজকে জানান, একদল সন্ত্রাসী পূর্ব তেজতুরি বাজার এলাকায় জনতা বিল্ডার্সে গিয়ে চঞ্চলকে লক্ষ্য করে গুলি চালায়।
এ ঘটনার সময় ওবায়দুর রহমান সন্ত্রাসীদের প্রতিহত করতে গেলে এ মর্মান্তিক পরিনতি শিকার হন তিনি।
ব্যবসা নিয়ে কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারনা করছে পুলিশ।
