সার্জেন্ট আরিফ হত্যা, বিষ্ফোরক অংশের মামলায় চার জনের ১০ বছর সশ্রম কারদণ্ড
পুলিশ সার্জেন্ট আরিফ হত্যায় বিষ্ফোরক অংশের মামলায় চারজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও একজনকে কিশোর অপরাধ সংশোধনাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম ইসতিয়াক হুসাইন বুধবার এই রায় ঘোষণা করেন।
হত্যা মামলার অপর অংশের রায়ে ২৮ মার্চ ওই চারজন আসামীকে মৃতুদণ্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলো, হরিপদ, সিরাজুল ইসলাম, আবদুর রব এবং মিলন। অপর আসামী সুজন রহমানকে(১৬) কিশোর অপরাধ সংশোধনাগারে ১০ বছর রাখার আদেশ দেয়া হয়েছে। এই মামলায় আরেক আসামী আবুল শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলা থেেেক খালাস দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালে ১মার্চ নগরীর সার্কিট হাউজ সংলগ্ন সড়কে সন্ত্রাসীদের বোমা হামলায় পুলিশ সার্জেন্ট আরিফ নিহত হন।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা করে। মামলার তদন্ত শেষে ২০০৩ সালের ১৫ মে ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
