সিরাজগঞ্জে ফতোয়া জারি করায় ধর্ষিতার আত্মগোপন
সিরাজগঞ্জের পল্লীতে ধর্ষণের শিকার এক বিধবার বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা ও ১০১ দোররার ফতোয়া দেয়ায় সে আত্মগোপন করেছে।
স্থানীয় সুত্র জানায় জেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ওলিদহ গ্রামের দুই সন্তানের জননী ওই বিধবাকে ৩১ মার্চ গভীর রাতে একই গ্রামের আমজাদ জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গ্রামবাসী তাকে হাতে নাতে ধরে ফেললেও। পরে স্থানীয় প্রভাবশালীরা শালিশ বৈঠকে ধর্ষনকারী ও ধর্ষিতা উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করে এবং শুক্রবার ধর্ষিতাকে ১০১ ঘা দোররা মারার ঘোষনা দেয়া হয়।
প্রভাবশালীদের এই ঘোষনার ফলে ওই বিধবা ভীত সন্ত্রস্ত হয়ে আত্মগোপন করে আছে । তাকে মামলা না করার হুমকি দেয়া হচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
