২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএস’র অতিরিক্ত চাল বরাদ্দের দাবী প্রত্যাখ্যান করায় কুষ্টিয়ায় ডিসি ফুড অফিস ভাংচুর

কুষ্টিয়ায় একইসাথে দুই দিনের ওএমএস‘র চালের বরাদ্দ দাবীতে বিএনপি দলীয় ডিলাররা বুধবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় (ডিসিফুড অফিস) ভাংচুর করে। উত্তেজিত ক্যাডাররা জেলা খাদ্য নিয়ন্ত্রককে লাঞ্চিত করে এবং তাকে দীর্ঘক্ষণ একটি রুমে তালাবদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

প্রত্যক্ষদর্শী ও ফুড অফিস সুত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার হরিশংকরপুরের ডিলার যুবদল নেতা আল-আমিন রানা ওরফে কানাই ও সদর উপজেলার জগতি ইউনিয়নের ডিলার বিএনপি নেতা শাহাবুদ্দিন মিন্টু ও তালেবসহ ১০/১৫ জনের একটি গ্র“প ডিসি ফুডের কক্ষে যেয়ে তাদের একই সাথে দুই দিনের চালের চালান দাবী করে। কিন্ত ডিসি ফুড সরকারী নির্দেশের কথা উল্লেখ করে তা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে উত্তেজিত হয়ে উঠে অকথ্য ভাষায় গালিগালাজ এবং নিজেদেরকে সরকার দলীয় লোক উল্লেখ করে ‘বিশেষ সুবিধা’ দাবী করে ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস কক্ষের কাগজপত্র তছনছ করে ও চেয়ারটেবিল অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এক পর্যায়ে তারা ডিসিফুড গোলাম মুর্শেদ মন্ডলকে তালাবদ্ধ করে আটকে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জেলার সাধারণ ডিলারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।