নরসিংদীতে বাস ডাকাতি, ৩০ যাত্রী আহত
ঢাকা সিলেট মহাসড়কের মরজাল নামক স্থানে মঙ্গলবার রাতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে ডাকাতিকালে ডাকাতদের হামলায় ৩০ জন যাত্রী আহত হয়।
ব্রাহ্মনবাড়িয়াগামী যাত্রীবাহী বিআরটিসির বাসটি রাত পৌনে ১২ দিকে রায়পুরা উপজেলার মরজালে পৌঁছলে যাত্রীবেশী ডাকাতদল প্রথমে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ গ্রহণ করে। পরে যাত্রীদের কাছ থেকে মোবাইল সেট, নগদ টাকা, স্বর্ণলঙ্কারসহ মালামাল লুট করে। এসময় ডাকাতদের এলোপাথারি পিটুনি ও ছুরিকাঘাতে অন্তত ৩০ যাত্রী আহত হয়।
