মেহেরপুরে স্কুল ছাত্র অপহরণ, পরে হত্যা
মেহেরপুরের হোটেলবাজার বিএম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র তানজিমকে সোমবার অপহরণের পর হত্যা করা হয়েছে।
দুর্বৃত্তরা ওইদিন দুপুরে শহরের ডাকঘরপাড়ার দুলালের পুত্র তানজিমকে অপহরণ করে নিয়ে যায়। সোমবার গভীর রাতে তাকে হত্যা করে লাশের সাথে ইট বেঁধে হোটেল বাজার এলাকার একটি পুকুরে ফেলে দেয়।
মেহেরপুর ফায়ার ব্রিগেড পাঁচ ঘণ্টা তল্লাশীর পর ওই পুকুর থেকে তানজিমের লাশ উদ্ধার করে।
নিহতের পরিবার দাবি করছে তানজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মেহেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
