২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল প্রায় ১১টায় রাজাপালং জাদিমোরা নামক স্থানে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৪-০৯৭৭) অজ্ঞাতনামা দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

উখিয়া থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।