একুশে টেলিভিশনকে সরকারের লাইসেন্স প্রদান
সরকার মঙ্গলবার বন্ধ ঘোষিত এক সময়কার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনকে লাইসেন্স দিয়েছে। ইটিভির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এ খবর জানিয়েছে।
দেশের প্রথম প্রাইভেট টেলিভিশন চ্যানেল ইটিভিকে আদালতের নির্দেশে গত ২০০২ সালের ২৯ আগস্ট বন্ধ করে দেওয়া হয়।
দীর্ঘসময় আইনি লড়াই শেষে একুশে টেলিভিশন আবারও লাইসেন্স ফিরে পেল। খুব শিগগিরই চ্যানেলটি তাদের প্রচার কার্যক্রম শুরু করবে।
প্রবাসী বাংলাদেশী আব্দুস সালাম এখন এই চ্যানেলটির সিংহভাগ শেয়ারের মালিক।
