পঞ্চগড়ের আটোয়ারীতে ৩টি অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩টি অগ্নিকান্ডের ঘটনায় ২৪টি পরিবারের প্রায় ৩০টি বাড়ি-ঘর সম্পুর্ন পুড়ে গেছে যাতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা।
সংবাদ পেয়ে পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে ফায়ার সার্ভিসের গাড়ী আসার আগেই আগুনে সব পুড়ে শেষ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তোড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী কাটালী গ্রামের ২০টি ঘরবাড়ি অগ্নিকান্ডে সম্পুর্ণ পুড়ে যায়। মঙ্গলবার ভোর ৬টায় তোড়িয়া ইউনিয়নের নাওগছ গ্রামের ৬টি বাড়ি এবং সোমবার রাত সাড়ে ১০টায় আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ৪টি বাড়ি অগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মালাকার ঘটনাস্থল পরির্দশন করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখনও খোলা আকাশের নিচে বসবাস করছে।
ক্ষতিগ্রস্তরা জানান, তারা এখন পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী বা কোনও সহায়তা পাননি।
