ঝালকাঠিতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, প্রথমে গ্রেপ্তারকৃত জসিমের (২৫) স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ রাহাতউদ্দীন (২৫), মাসুম হাওলাদার (২২), আবু জাফর (২৪) এবং জাহাঙ্গীর হোসেন (২২) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা ঝালকাঠি ও বরগুনা জেলার বিভিন্ন স্থানের অধিবাসী।
