২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ খাওয়ার দায়ে পাইকগাছার ওসি ক্লোজ, দারোগা সাসপেণ্ড

উৎকোচ গ্রহণের দায়ে সোমবার জেলার পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ক্লোজ ও দারোগাকে সাসপেণ্ড করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

পুলিশ জানায়, মুজিবর রহমান নামে এক পরিবহন ব্যবসায়ীকে গ্রেফতার এবং উৎকোচ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্ত শেষে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওসি আশরাফুল ইসলাম ও দারোগা শামসুল হুদার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।