২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংক সিবিএ'র সিলেকশন গ্রেড ও পৃথক পে স্কেলের দাবি

রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের কর্মচারীরা সিলেকশন গ্রেড ও আলাদা পে স্কেল গঠনসহ তাদের দাবিনামা না মানা হলে সরকারের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 10:12 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ব্যাংক চত্ত্বরে সিবিএ নির্বাচনী সভায় বক্তব্যদানকালে সোনালী ব্যাংকে সিবিএ’র বর্তমান সভাপতি বিএম বাকির হোসেন বলেন, ব্যাংকিং সেক্টর শুধুমাত্র বিএনপি সরকারের নেতৃত্বেই উন্নতি করেছে।

তিনি বিরোধীদল আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দেশের বাইরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মাহমুদুল্লাহ চৌধুরীও বক্তব্য রাখেন।

গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আমিনুল হক ফারুক নির্বাচন বয়কট করেছিল।

বুধবারে অনুষ্ঠেয় নির্বাচনে পাঁচটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।