টাঙ্গাইলে বাসে অগ্নিকাণ্ডে ২ জন নিহত, আহত ৩০ জন
টাঙ্গাইল জেলার যমুনা ব্রীজ সংলগ্ন রসুলপুরে সোমবার বিকেলে ট্রাকের সাথে সংঘর্ষে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ছাড়া আহত হয় আরও ত্রিশ জন।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামলী পরিবহনের রংপুরগামী বাসটিকে একটি ট্রাক ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এবং রাস্তা থেকে গড়াতে গড়াতে পার্শ্ববর্তী স্কুলের মাঠে ঢুকে পড়ে। এসময় বাসটিতে আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয়ে আফরোজা (২৩) ও শান্ত (৫) নামে দুইজন ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিভায় এবং অগ্নিদগ্ধ বাসের ভেতর থেকে মৃতদেহ দুটি বের করে ।
আহত যাত্রীদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।
