২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ৭ ভারতীয় নাগরিককে পুশইন: তেঁতুলিয়া সীমান্তে বিডিআর-বিএসএফ বৈঠক

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জেলার সদর উপজেলার মডেলহাট সীমান্ত দিয়ে শিশুসহ ৭ ভারতীয় বাংলাভাষী নাগরিককে পুশইন করেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

স্থানীয় গ্রামবাসী তাদেরকে সোমবার সকালে আটক করে ঘাগড়া বিওপি বিডিআর সদস্যদের কাছে সোপর্দ করে। যে কোন সময় তাদের ভারতে পুশব্যাক করা হবে বলে বিডিআর সূত্র জানিয়েছে। পুশইনকৃতদের জিজ্ঞাসাবাদকালে জানা গেছে, গত বুধবার ভারতীয় পুলিশ তাদেরকে নয়াদিল্লির সাউথ এক্স এলাকা থেকে আটক করে। পুশব্যাক করা হলে বিএসএফ গুলি করবে বলে তারা জানিয়েছে। 

এদিকে চা বাগান ও পরিখা খনন নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনের লক্ষ্যে তেঁতুলিয়া সীমান্তে বিডিআর ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে রোববার দুপুরে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক না হওয়া পর্যন্ত চা বাগান ও পরিখা খনন কাজ বন্ধ রাখতে সম্মতি প্রকাশ করা হয়। তেঁতুলিয়া সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিডিআরের পক্ষে তেঁতুলিয়া কোম্পানী কমান্ডার সুবেদ আলী এবং বিএসএফের পক্ষে নয়াবাড়ি কোম্পানী কমান্ডার বি কে যাদব নেতৃত্ব দেন।