বয়লার বিষ্ফোরণ: কর্তৃপক্ষ নিরব
সাম্প্রতিক সময়ে দেশে বেশ কয়েকটি বয়লার বিস্ফোরণে একডজনেরও বেশি লোকের মৃত্যু সত্ত্বেও এর প্রতিকারে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়নি।
প্রত্যেকটি ঘটনার পরপরই ঘটনা তদন্তে কমিটি করা হলেও তারা এর কোনও প্রতিকার বের করতে ব্যার্থ হয়েছেন।
সাভারে সোমবারের ট্রাজেডির আগ পর্যন্ত গত এক বছরে সারাদেশে বয়লার বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং একশ’রও বেশি লোক আহত হয়। বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করেন, সাভারের গার্মেন্টস ফ্যাক্টরি ভবনের বিস্ফোরণের কারণ বয়লার বিস্ফোরণ হতে পারে।
সোমবার ভয়াবহ বয়লার বিস্ফোরণে ভবন ধ্বসে পড়ার মত ঘটনা দেশের ইতিহাসে দেখা যায়নি।
ত্র“টিপূর্ণ নকশা এবং বয়লারের যথাযথ ব্যাবস্থাপনার অভাবে দুর্ঘটনা ঘটতে পারবে বলে বিশেষজ্ঞরা অভিযোগ করছেন।
মাসের শুরুতেই ঝালকাঠির রাজাপুর উপজেলার চর ইন্দ্রপাশার একটি ধানের চাতালে বয়লার বিস্ফোরণ হয়ে দু’জন নিহত ও পাঁচজন আহত হয়।
২০ মার্চ হাজারিবাগের একটি ট্যানারি কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়।
এরআগে ১১ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন র্যাপিড ডাইং ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়।
৪ মার্চ চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণ হয়ে দুই নারী শ্রমিকের মৃত্য হয় এবং আরও আটজন মারাত্মক অগ্নিদদ্ধ হয়।
অন্যদিকে গত বছরের ১৪ ডিসেম্বর খুলনার রুপসা উপজেলার একটি চালের কলে একই ধরনের একটি বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়।
গত বছরেরই ২৪ জুলাই একটি ধান চাতালে স্টিম বয়লার বিস্ফোরিত হয়ে তিন শিশুসহ চারজন নিহত হয়।
