২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিক যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে

সাভারে বয়লার বিষ্ফোরণে বিধ্বস্ত গার্মেন্টস ফ্যাক্টরির ধ্বংসাবশেষে চাপা পড়া মানুষদের উদ্ধারে দেড় হাজারেরও বেশি উদ্ধারকর্মী নিয়োজিত থাকলেও উদ্ধারকার্যে তেমন অগ্রগতি লক্ষ্য করা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সামরিক বাহিনী, র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ করছে।

নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে উদ্ধারকর্মীরা বলেন, আধুনিক যন্ত্রপাতির অভাবে উদ্ধারকার্য বিলম্বিত হচ্ছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া সাভার গার্মেন্টস ফ্যাক্টরির এ দুর্ঘটনাকে দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বলে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের ধ্বংসযজ্ঞ থেকে উদ্ধারকার্য পরিচালনার মতো যন্ত্রপাতির অভাব রয়েছে।

র‌্যাব-৪র কমান্ডিং অফিসার কর্নেল সাবের শরীফ বিডিনিউজকে জানান, ধ্বংস¯ূ—পে সরাতে এবং সেখান থেকে মৃতদেহ উদ্ধার করতে দু সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে।

র‌্যাবের সকল ব্যাটেলিয়নের ৩০০ সদস্যকে এ উদ্ধারকার্যে নিয়োজিত করা হয়েছে। এদিকে সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে, তাদের ৩০০রও বেশি সদস্য এই উদ্ধারকার্যে নিয়োজিত রয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস ও পুলিশের এক হাজার সদস্য উদ্ধারকার্যে নিয়োজিত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উদ্ধারকার্যে বিভিন্ন সংস্থার কয়েকশ সদস্য উপস্থিত থাকলেও তারা তেমন কিছু করতে পারছে না। অন্যদিকে, প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও দিন মজুররা ধ্বংস¯ূ—পে চাপা পড়া মানুষদের উদ্ধারকার্যে উল্লেখযোগ্য অবদান রাখছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি তিনশ’রও বেশি দিনমজুরকে কোদাল, হাতুড়ি ও কুড়াল নিয়ে উদ্ধারকার্যে অংশ নিতে দেখা গেছে।

নিকটবর্তী আল শাহরিয়ার গার্মেন্টস’র এক কর্মকর্তা শাহ আলম জানিয়েছে, ভবনটি ধসে পড়ার সাথেসাথেই আমরা ধ্বংস¯তূপের মধ্য থেকে কান্না ও গোঙানির শব্দ শুনতে পাই।  চাপা পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হই আমরা।

উদ্ধার কাজের জন্যে আনা দুটি ক্রেনকে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কেননা উদ্ধারকর্মীরা কার্যত ক্রেন দুটিকে ব্যবহার করতে পারেনি।