নির্মাণ ত্র“টির কারনেই সাভারের গার্মেন্টস ভবনটি ধ্বসে পড়েছে, বয়লার বিস্ফোরণ মূল কারণ নয়
রোববার মধ্যরাতে সাভারের নবীনগর বাইপাইলে (পলাশবাড়ী) বহুতল গার্মেন্টস ভবনটি মূলতঃ অবকাঠামোগত দূর্বলতা এবং রাজউকের অনুমোদন ছাড়াই ত্র“টিপূর্ণ পদ্ধতিতে নির্মাণের কারনে ধ্বসে পড়েছে।
মালিক পক্ষ ঘটনাটিকে বয়লার বিস্ফোরণ বলে প্রচার করলেও একমাত্র বিস্ফোরণের কারনে এত বড় ঘটনা ঘটতে পারে না বলে স্থানীয় জনগণ ও প্রশাসনের কর্মকর্তারা মত প্রকাশ করেছেন।
সরজমিনে গিয়ে বিডিনিউজ প্রতিনিধি দেখতে পান, অত্যন্ত নিচু ও ফসলী জমিতে এ বহুতল ভবনটি নির্মিত। প্রথমে মাত্র চারতলা ভিত্তির ওপর ভবনের কাজ শুরু হয়। পরে মালিক পক্ষ নয়তলা ভবন নির্মাণ করে। ভবনের ধ্বংসস্তুপ থেকে নিুমানের নির্মান সামগ্রী বের হচ্ছে বলে জানা যায়।
এতে দেখা যায়, অত্যন্ত সরু মানের পিলারের ওপর ভবনটি নির্মাণ করা হয়েছে। পিলারসহ ভবনের বিভিন্ন জায়গায় ব্যবহৃত রডের পরিমানও তুলনামূলকভাবে অনেক কম।
ঘটনাস্থলে বিডিনিউজের সাথে আলাপকালে রাজউকের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় উচু ভবন নির্মাণের জন্য রাজউকের অনুমোদন দরকার। কিন্তু এ ভবন নির্মাণের জন্য মালিক কোন অনুমোদন নেননি।
তিনি আরও বলেন, ওই জমিটি কোনভাবেই এ ধরণের উচু ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার যোগ্য নয়।
কারখানায় ঘটনার রাতে কর্মরত ছিলেন এবং ভাগ্যক্রমে বেঁচে গেছেন নিটিং অপারেটর হাবিবুর রহমান।
তিনি বিডিনিউজকে জানান, রাত পৌনে একটার দিকে বিকট শব্দে ভবনটি ধ্বসে পড়ে। এ সময় তিনি ভবনের সাত তলায় কাজ করছিলেন।
নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হাবিব আরও জানান, ভবনের ডাইং শাখার বয়লারটি ছিল নীচতলায়। দালানটি ধ্বসে পড়ার কারনে বয়লারের বিস্ফোরণের শব্দ শোনা নাও যেতে পারে।
তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ভবনের সাত তলায় সাড়ে ৩০০ জন, চতুর্থ তলায় ৫০ জন এবং নীচের তলায় ১০০ জনসহ আরও বেশ কিছু কর্মী কাজ করছিল।
স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা যায়, ত্র“টিপূর্ণ পদ্ধতিতে ওই স্থানে সুউচ্চ ভবন নির্মাণের সময় আশেপাশের লোকজন অনেকবার বাঁধা দিয়েছে। এ সময় মালিককে পরিকল্পিতভাবে ভবন নির্মাণেরও অনুরোধ জানানো হয়েছিল।
তাদের মতে, শুধুমাত্র বয়লার বিস্ফোরণের কারনেই এত বড় ভবন ধ্বসে পড়ার কথা নয়। ভবন নির্মানে ত্র“টির কারনেই এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনও এর সত্যতা স্বীকার করে বলেছেন, ভবন নির্মাণের সময়ই অনেকবার মালিক পক্ষের কাছে আপত্তি করা হয়েছে। কিন্তু মালিক পক্ষ তাতে কর্ণপাত করেননি।
