দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্র সচিব জন গ্যাসট্রাইট সোমবার ঢাকা ত্যাগ করেছেন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্র সচিব জন গ্যাসট্রাইট এক সংক্ষিপ্ত পরিচিতিমূলক সফর শেষে সোমবার ঢাকা ত্যাগ করেছেন।
তিন সপ্তাহ পূর্বে তিনি টরকেল প্যাটারসনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। প্রথম সফরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার জন্য গ্যাসট্রাইট সরকারি কর্মকর্তা, বিরোধী দলের নেতা শেখ হাসিনা এবং ব্যবসায়ী নেতাদের সাথে সাক্ষাৎ করেন।
এরপর গ্যাসট্রাইট পাকিস্তান এবং ভারত সফরে যাবেন।
পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোতে যোগদানের পূর্বে গ্যাসট্রাইট পররাষ্ট্র দফতরের ব্যুরো অব লেজিসলেটিভ অ্যাফেয়ার্স এবং ভূতপূর্ব ডেপুটি সেক্রেটারি রিচার্ড আর্মিটেজ’র দফতরে ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। দক্ষিণ এশিয়া বিষয়ক একজন বিশেষজ্ঞ হিসেবে তিনি ডেপুটি সেক্রেটারি আর্মিটেজের দফতরে কাজ করতেন।
