উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি আশানুরূপ নয়
এপ্রিল ও মে, এ দু’মাস কালবৈশাখীর মাস। আবহাওয়া বিভাগ চলতি মাসে দেশের উপকূলে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে। দেশের ভৌগোলিক ও উপকূলীয় দ্বীপসমূহের অবস্থান এবং বঙ্গোপসাগরের আকৃতি ইত্যাদি কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে থাকে। চলতি বছর প্রাক-বর্ষা মৌসুমে ভিন্ন প্রকৃতির আবহাওয়ার কারণে এ মাসে বঙ্গোপসাগরে গভীর নিুচাপ সৃষ্টি হতে পারে।
উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, নোয়াখালী, চট্্রগ্রাম ও কক্সবাজার সহ ১৯টি জেলার ১৪৭টি উপজেলার মধ্যে মাত্র ৩১টি উপজেলায় ঘূর্ণিঝড় কেন্দ্র চালু আছে। বাকি উপজেলাগুলোর বিস্তীর্ণ উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড় মৌসুমে প্রবল ঝুঁকির মধ্যে থাকে। সমগ্র উপকূল জুড়ে প্রায় সাড়ে ৩ কোটি বাসিন্দার জন্য ১ হাজার ৯০০ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। আর অতি ঘূর্ণিঝড়প্রবণ এলাকার দেড় কোটি মানুষের জন্য ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের সংখ্যা মাত্র ১ হাজার ৫৭৬টি। এগুলো মাত্র ২০ লাখ লোককে আশ্রয় দিতে সক্ষম।
সরকারের রেডক্রিসেন্ট ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর জন্য প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবক, ৪টি আঞ্চলিক অফিস এবং এসবের ব্যবস্থাধীনে ৩৪টি এএইচএফ ও ১১৪টি ভিএইচএফ বেতার কেন্দ্র থাকলেও প্রয়োজনীয় অর্থ, পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে সিপিপি যথাযথ ভূমিকা রাখতে পারছে না।
উপকূলীয় চরাঞ্চলগুলোর মধ্যে ভোলার চর কুকরীমুকরী, পটুয়াখালীর গলাচিপা, হাতিয়ার নিঝুমদ্বীপসহ বহু জনবসতি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যে রয়েছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে নিঝুমদ্বীপে প্রায় ৫ হাজার মানুষ মারা যায়।
এ ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে এলাকাবাসী আশা করছে।
