২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় যাত্রীবাহী লঞ্চে জেলেদের হামলা, আহত ৩০

মেঘনা নদীর ষাটনলে রোববার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর থেকে ঢাকাগামী এমভি নড়িয়া-২ যাত্রীবাহী লঞ্চে জেলেরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে । এতে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 11:10 AM

Updated : 26 Apr 2022, 05:32 PM

জানা যায়, মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় জাতীয় টাস্কফোর্স কমিটির নির্দেশ অমান্য করে একদল অসাধু জেলে মেঘনার পূর্বপাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত দেড়/দু’কিলোমিটার লম্বা কারেন্ট জাল পেতে জাটকা নিধন করছিল।

এমভি নড়িয়া-২ লঞ্চটি ওই এলাকা অতিক্রম করার সময় জেলেরা  জাল এড়িয়ে যাওয়ার জন্য সংকেত দেয়। পেতে রাখা জালটি বেশ দীর্ঘ হওয়ায় এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে ইঞ্জিনচালিত ৪/৫টি নৌকা এসে লঞ্চের উপর এলোপাথাড়ি ইট ও পাথর নিক্ষেপ করে। এতে লঞ্চের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি সুকানীসহ ২০ জন যাত্রী আহত হয়। প্রায় আধঘন্টা ধরে হামলা চলে। সে সময় ডাকাত-আতংকে দিগি¦দিক ছুটাছুটি করার ফলে বেশ কিছু যাত্রী আহত হয়।

উল্লেখ্য, পদ্মা-মেঘনায় জেলেদের পাতা জাল অতিক্রম করা নিয়ে নৌযানের লোকজনের সাথে জেলেদের সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে থাকে।