২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলাবন্দরে তৃতীয় দফায় গোল্ডেন হ্যান্ডশেকের প্রস্তুতি চলছে

মংলাবন্দরে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে তৃতীয় দফায় আবারও গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অতিরিক্ত শ্রমিকদের অবসর দেয়ার প্রস্তুতি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 09:35 AM

Updated : 26 Apr 2022, 05:32 PM

এই সব শ্রমিকদের অবসর দানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য সরাকারো কাছে আবেদন করা হয়েছে।

মংলাবন্দর শ্রমিক সংঘের সভাপতি খলিলুর রহমান বলেন, শ্রমিকদের কাজের জন্য চাই ভাল যন্ত্রাংশ এবং অপ্রয়োজনীয় শ্রমিক কর্মচারীদের  অবসর দিলে বন্দরে কর্মচাঞ্চল্য আবার ফিরে আসবে।

বন্দর সুত্র জানায়, ২০০১ সালে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ৪৭৬ জন  ও ২০০৩-০৪ সালে ১১২৬ জন ডক শ্রমিককে ১২ কোটি টাকা ব্যয়ে স্বেচ্ছা অবসর দেয়া হয়।

দুই দফায় গোল্ডেন হ্যান্ডশেক দিয়েও বন্দরের চলমান সংকট নিরসন করা সম্ভব হয়নি ।  তাই বন্দর কর্তৃপক্ষ এই সংকট কাটিয়ে আমদানি-রপ্তানি কাজ ত্বরান্বিত করতে তৃতীয় দফায় আরও  ১১৫০ জন শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় এনেছে। এই জন্য কর্তৃপক্ষ সরকারের কাছে চার কোটি ১৮ লাখ টাকা অনুদান চেয়েছে। গোল্ডেন হ্যান্ডশেক দ্রুত করতে বন্দরের সংশ্লিষ্ট বিভাগের কাজ অব্যাহত রয়েছে।