ধর্মপ্রাণ জনগণকে নিপীড়ণের অভিযোগ তুলে সরকারি ও বিরোধী দলের সমালোচনা
ধর্মপ্রাণ লোকজনের ওপর নিপীড়ণ চালানোর জন্য অভিযোগ তুলে রোববার এক গোলটেবিল বৈঠকে বক্তারা ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন।
তারা বলেন, যুক্তরাষ্ট্রের কথা মতো বিএনপি ইসলামী মৌলবাদী আখ্যা দিয়ে ধর্মপ্রাণ জনগণকে নির্মূল করছে। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য মুসলিম মূল্যবোধে আঘাত হানছে।
নগরীর একটি হোটেলে হিজবুত তাহরীর আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন জমিয়াতে উলামায় ইসলামী বাংলাদেমের নির্বাহী সভাপতি মাওলানা মুহিউদ্দিন আহমেদ, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর এআরএম আবদুল মতিন, খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জাফরুল্লাহ খান, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মুহাম্মদ হাবিবুর রহমান এবং বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামারুজ্জামান খান।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিজবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ।
আলোচকরা ‘সাম্রাজ্যবাদী’দের দ্বারা প্ররিচালিত ইসলাম বিরোধী প্রচারণার বিরুদ্ধে সকল দলের সমন্বয়ে জাতীয় কংগ্রেস আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা ইসলাম বিরোধী প্রচারণার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়া তারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ‘রঙচঙ’ দেয়া সংবাদ পরিবেশনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সমালোচনা করেন।
