২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকন্ঠের বিরুদ্ধে নেত্রকোনা থানায় জিডি

নেত্রকোনা থানায় দৈনিক জনকন্ঠের বিরুদ্ধে একটি জিডি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কুটচালে কুপোকাত সর্বোচ্চ মহলের পছন্দের কাইয়ুম’ শীর্ষক শিরোনামে জনকন্ঠে ৯ এপ্রিল প্রকাশিত সংবাদটিকে মিথ্যা ও বানোয়াট হিসাবে আখ্যায়িত করে নাগরিক অধিকার কমিটির নেতৃবৃন্দ পত্রিকাটির বিরুদ্ধে নেত্রকোনা থানায় একটি সাধারণ ডায়রি নথিভুক্ত করার জন্য লিখিত আবেদন জানিয়েছে।

আবেদনে বলা হয়েছে, দৈনিক জনকন্ঠ পত্রিকায় আইজিপি নিয়োগ সংক্রান্ত সংবাদটি বিভ্রান্তিমূলক ও বিদ্বেষপ্রসূত। আবেদনে আরও বলা হয়েছে, প্রতিমন্ত্রীর জন্যে বর্তমান আইজিপি হাদিস উদ্দিনের ৩০ হাজার ভোট আদায় করে দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যে।