২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের চারিকতে মাওবাদিদের হামলা: ২ পুলিশ নিহত, ৩২ বন্দি মুক্তি

দু দিন আগে নেপালের পশ্চিমাঞ্চলে সংঘটিত তীব্র লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই মাও বিদ্রোহীরা রোববার সকালে দোলাখা জেলার চারিকতে হামলা চালালে দু জন পুলিশ মারা যায়। এ সময় মাও বিদ্রোহীরা বিভিন্ন সরকারি স্থাপনার ব্যাপক ক্ষতিসাধন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

পুলিশ জানায়, মাও বিদ্রোহীরা জেলার কারাগার ভেঙে ৩২ জন কয়েদীকে মুক্ত করে দেয়। তাদের মধ্যে ১৫ জন মাও বিদ্রোহী। বাকি ১৭ জনের মধ্যে চার জনের সাথে প্রশাসনের যোগসাজশ রয়েছে। চারিকত শহরটি কাঠমান্ডু’র ১৫০ কিলোমটিার পূর্বে অবস্থিত।

মাও বিদ্রোহীরা শনিবার সন্ধ্যায় দোলাখা জেলার হেডকোয়ার্টারে হামলা শুরু করে এবং তা রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকে।

সংঘর্ষ শেষে শহরের কারাগার, শিক্ষা অফিস, ডাকঘর, ভূমি রাজস্ব অফিস, টেলিযোগাযোগ অফিস এবং আদালত ভবন এক ধ্বংস¯তূপে পরিণত হয়।

কাঠমান্ডু’র ৪৫০ কিলোমিটার পশ্চিমে রুকুম জেলায় শুক্রবারের বন্দুক যুদ্ধে ৯৭ জন মাও বিদ্রোহী মারা যায়।

এ বছরের ১ ফেব্র“য়ারি রাজা জ্ঞ্যানেন্দ্র ক্ষমতা দখলের পর এই প্রথম কোন সংঘর্ষের ঘটনায় এত বেশি মাও বিদ্রোহী মারা গেলো।

এ ঘটনার পর রোববার সন্ধ্যায় মাওবাদীরা এক বিবৃতিতে জানায়, পিপলস লিবারেশন আর্মি’র একটি ক্ষুদ্র বাহিনী এই হামলাটি চালিয়েছে।

দোলাখা জেলা কারাগারের ২০০ মিটার দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও রয়েল নেপালী আর্মির কোন দল মাও বিদ্রোহীদের হামলা প্রতিহত করতে এগিয়ে আসেনি।