ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য হেলিকপ্টারে লিফলেট বিতরণ ১২ এপ্রিল
বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী অঞ্চলে ১২ এপ্রিল ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ছাড়া হবে।
এ তথ্য বিবরণীতে রোববার জানানো হয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকম্প পূর্ব প্রস্তুতি ও পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনায় জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার পুরান ঢাকার ধূপখোলা মাঠে মক্ এক্সারসাইজ অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমের লিফলেট হেলিকপ্টারের মাধ্যমে বিলি করা হবে।
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আড়াই ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডেসা, গ্যাস, টেলিফোন, স্বাস্থ্য, রেডক্রিসেন্ট, অক্সফাম ও বিডিপিসি, স্কাউটসসহ ১২টি সরকারি ও বেসরকারি সংস্থার প্রায় পাঁচশ সদস্য অংশগ্রহণ করবে।
