চট্টগ্রামে অস্ত্র আটক মামলার চার্জগঠন পিছিয়ে গেছে
গত বছরের চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটক মামলার চার্জগঠন প্রক্রিয়া পিছিয়ে গেছে। মামলার অন্যতম আসামী হাজী এয়াকুব আলী তার বক্তব্য দাখিলের সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
মহানগর দায়রা জজ মোঃ আনোয়ার হোসেন আগামী ২৩ এপ্রিল পরবর্তী শুনানীর তারিখ ধার্য্য করেছেন।
এদিকে, জেলার কুট্টাপাড়া এলাকার হাজী জাফর আলীর পুত্র, নুরুল আবছার নামে মামলার আরেক আসামী আতœসমর্পন করেছে। রোববার শুনানি চলাকালে সরাসরি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত মঞ্জুর না করে তাকে জেল হাজতে পাঠায়।
মামলায় মোট ৪৩ আসামীর মধ্যে নুরুল আবছারসহ মোট ১৫জনকে গ্রেপ্তার করা হয়। বাদবাকী ২৮ জনের মধ্যে ১৪ জন জামিন পেয়েছে এবং অপর ১৪ জন পলাতক রয়েছে।
সূত্র জানায়, গত মাসে তিন দফায় ৬ আসামী গ্রেপ্তার হলেও মোষ্ট ওয়ান্টেড হাফিজুর রহমান হাফিজ, দ্বীন মোহাম্মদ, আবুল কাসেম মধু এবং হাজী মোঃ সোবহান গ্রেপ্তার হয়নি।
রোববার শুনানি চলাকালে নুরুল আবছারসহ ১৩ আসামী মামলা খেকে অব্যহতি চেয়ে আবেদন জানালে সরকারী কৌসুলী আবদুস সাত্তার তার বিরোধীতা করেন। আবেদনকারীরা হল, নুরুল আবছার, শেখ মোহাম্মদ, মজিবুর রহমান বুলু, এজাহার মিয়া, আকবর আলী, ফজল আহমেদ, আতাউর রহমান, সানোয়ার হোসেন চৌধুরী, দিলদার হোসেন চৌধুরী, বাদশা মিয়া, মোঃ জাহাঙ্গির, মোঃ আকতার এবং আব্দুল আজিজ।
উল্লেখ্য গত বছরের এপ্রিল মাসে ১০ ট্রাক অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রামে আটক করা হয়।
সিআইডি পুলিশ তদন্ত শেষে গত বছর ১৩ জুন আদালতে চার্জশিট দাখিল করে।
