সিরাজগঞ্জ ও নীলফামারীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
সিরাজগঞ্জ ও নীলফামারী জেলায় শনিবার রাতে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে কিশোরীসহ চারজন নিহত হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার রাতে সদর উপজেলার জিয়ার মোড়ে মমতা খাতুন নামে এক কিশোরী বজ্রপাতে মারা যায়। এছাড়া শহরের দ্বিয়ারধানপাড়া এলাকায় ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি বজ্রপাতের শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
নীলফামারী প্রতিনিধি জানায়, জেলার ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ি গ্রামে আব্দুল হালিম (১৮) ও আব্দুর রাজ্জাক (১৫) ফাঁকা জমির ভেতর শ্যালো মেশিন পাহারা দেবার সময় বজ্রপাতে নিহত হয়। রোববার দুপুর পর্যন্ত তারা ফিরে না আসায়, পরিবারের লোকজন খোঁজাখুজির পর শ্যালো মেশিনের পাড় থেকে তাদের লাশ উদ্ধার করে।
