২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নিমজ্জিত ট্রলারের উদ্ধার কাজ সম্পূর্ন হয়নি

আড়িয়াল খাঁ নদীতে নিমজ্জিত যাত্রীবাহী ট্রলারটির উদ্ধার কাজ বন্ধ রয়েছে। বরিশাল নদী ফায়ার ষ্টেশনের ৫ সদস্যের উদ্ধারকারী দল শনিবার রাত ১০ টার দিকে উদ্ধার কার্য অসমাপ্ত রেখেই বরিশাল চলে যায়। এ পর্যন্ত ২ টি লাশ উদ্ধার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুরে শনিবার ট্রলারটি র্দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয় লোকজন জানায় ট্রলারে অর্ধশতাধিক যাত্রী ছিল।

ফায়ার ষ্টেশনের ডুবরী জাহিদুল ইসলাম ও রকিবুল ইসলাম বিডিনিউজকে জানান  ট্রলারটি প্রায় ৪৫ ফিট পানির নিচে রয়েছে। এটি কাত হয়ে থাকায় বালুর আস্তরন জমে গেছে। ফলে ট্রলারের ভেতর প্রবেশ কিংবা লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

ষ্টেশনের ফায়ারম্যান  মোঃ ফিরোজ জানান, আনেক চেষ্টায় ট্রলারটির মাস্তুলে রশি বাঁধতে সক্ষম হলেও প্রশাসন ও স্থানীয়রা সেটি ডাঙ্গায় তুলতে পারেনি। এটিকে আদৌ উত্তোলন করা যাবে কিনা তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।