২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জেলার পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হোসেন আলী সরদার মিঠুকে পুলিশ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সূত্র জানায়, থানায় মিঠুর নামে কোনও মামলা না থাকলেও পুলিশ সন্দেহজনকভাবে তার মধ্যরাস্তার বাসা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়,অস্ত্র বেচা-কেনার সাথে মিঠুর যোগসাজেশের অভিযোগে তারা মিঠুকে গ্রেপ্তার করেছে।

মিঠুর পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর থেকে পুলিশ তাকে নির্মমভাবে নির্যাতন করছে।