২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের মাদ্রাসা এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

জেলার বালুরমাঠ সংলগ্ন বাস্তুহারা জামে মসজিদের কাছে ইসলামিয়া ফোরকানিয়া মাদ্রাসার পেছন থেকে শুক্রবার ভোরে কোতয়ালী পুলিশ প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

কোতয়ালী পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে  পুলিশ বালুরমাঠ এলাকা ঘিরে রাখে।

শুক্রবার ভোর পাঁচটার সময় পুলিশের একটি দল ইসলামিয়া ফোরকানিয়া মাদ্রাসার পেছনের বাগানে অভিযান চালিয়ে দু‘টি ষ্টিলের তালাবদ্ধ ট্রাঙ্ক উদ্ধার করে। এ সময় পুলিশ ট্রাঙ্কের ভিতর থেকে ২টি দেশী বন্দুক, ২টি মর্টার, ৪০ রাউন্ড বন্দুকের গুলি, রিভলবারের গুলি ১০ রাউন্ড, বিস্ফোরক দ্রব্য প্রায় ৩‘শ গ্রাম, ১টি চাপাতি, ১টি খর্গো উদ্ধার করে।

পুলিশ, জাকির এবং এনামুল নামের দুই যুবককে সন্দেহবশত গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।