২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে সৎমার প্রহারে স্কুল ছাত্রীর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার টেংগারমাঠ গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী অরুণা পারভীন বেশি ভাত খাওয়ার অপরাধে বৃহস্পতিবার রাতে সৎমার হাতে খুন্তির আঘাতে মারা গেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 03:19 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

এলাকাবাসি ও পুলিশ জানায়,  আমঝুপি ইউনিয়নের টেংগারমাঠ গ্রামের মো. মুকুলের প্রথম স্ত্রী ও অরুণার মা মর্জিনা    অন্যত্র বিয়ে করে চলে যায়। অরুণা  তার সৎমা মকুলের দ্বিতীয় স্ত্রী আফরোজার কাছে থাকত।

বৃহস্পতিবার রাতে অরুণা বেশি ভাত খাওয়ায় আফরোজা ক্ষিপ্ত হয়ে পড়ে। ঘুমন্ত অরুণাকে বিছানা থেকে টেনেহিচঁড়ে আফরোজা উঠানে ফেলে লাথি দেয় এবং খুন্তি দিয়ে প্রহার করতে থাকে। প্রতিবেশিরা এর প্রতিবাদ করলেও অরুণা রেহাই পায়নি। এক পর্যায়ে অরুণা নির্মম মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে সে অরুণার লাশ ঘরের আড়াঁয় বস্তাবন্দী করে রেখে পালিয়ে যায়।

এক পর্যায়ে প্রতিবেশিরা মুকুলের বাড়ি নীরব দেখে তার বাড়িতে প্রবেশ করে অরুণার লাশ উদ্ধার করে এবং পুলিশে হস্তান্তর করে।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ এখনও আফরোজাকে গ্রেফতার করতে পারেনি।