ডাকাতের ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত, আটক ১
ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া-ধরখার সড়কের টানমান্দাইল নামক স্থানে বৃহস্পতিবার রাতে ডাকাতের ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছে।
পুলিশ এ ঘটনায় কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টায় আখাউড়া থানার এএসআই মারফত উল্লাহ ও বিশেষ আনসার ইলিয়াছ আলী মোটর সাইকেলে করে ধরখার ফাঁড়িতে আসার পথে টানমান্দাইলে একটি মাইক্রোবাসে ডাকাতি হতে দেখে তারা ডাকাতদের ধাওয়া করে। এসময় ডাকাতরা ইলিয়াছ আলীকে ছরিকাঘাত করে পালিয়ে যায়।
আশংকাজনক অবস্থায় ইলিয়াছকে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
নিহত আনসার সদস্য ইলিয়াছের (৩২) গ্রামের বাড়ি কুষ্টিয়ার মীরপুরে ।
