মঙ্গলগ্রহে অবস্থানরত দুটি নভোযান ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত কাজ করবে
মঙ্গলগ্রহে পরিভ্রমণরত নভোযান ‘স্পিরিট’ ও ‘অপরচুনিটি’ তাদের নির্ধারিত মেয়াদের ১১ মাস পরও সেখানে কাজ করছে। নাসা ঘোষণা দিয়েছে, আগামী ২০০৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই দুটি নভোযান সেখানে কাজ করবে।
নাসার বিজ্ঞান মিশন পরিদপ্তরের এক কর্মকর্তা ঘাসেম আসরার জানান, ওই নভোযান দুটি মঙ্গলগ্রহে জীবনের অস্তিত্ব থাকার সম্ভাবনাসহ নতুন নতুন গুরুত্বপূর্ণ আবিস্কারের মধ্য দিয়ে তাদের আবশ্যকতা প্রমাণ করেছে।
২০০৪ সালে মঙ্গলগ্রহের উপরিভাগ আবিষ্কারের মাধ্যমে নভোযান দুটি প্রাথমিকভাবে তিন মাসের মিশন শেষ করে।
বৃহস্পতিবার ঢাকায় পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, ওই নভোযানগুলো প্রত্যাশার থেকেও ভাল কাজ করেছে। এ কারনে তাদের বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন তথ্য পাঠানো অব্যাহত রয়েছে।
মঙ্গলগ্রহ আবিস্কার প্রকল্পের পরিচালক ডগ ম্যাককুইশন বলেন, এক বছর আগে পাঠানো দুটি নভোযান স্পিরিট ও অপরচুনিটি ভালভাবেই কাজ করছে।
তিনি বলেন, ওই নভোযান দুটি মঙ্গলগ্রহে বিভিন্ন তথ্য ও জীবনের অস্তিত্ব থাকার সম্ভাবনা আবিস্কার করেছে।
