২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি'র শারীরিক শিক্ষা বিভাগের দৈন্যদশা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রতিষ্ঠার পর থেকে উপযুক্ত পরিবেশ, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, কর্মকর্তা-কর্মচারীদের অদক্ষতা ও অবহেলা এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় কোনরকম ঢিমেতালে চলছে বিভাগটি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 04:17 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিভাগটির ওপর সুনজর দেয়নি কখনও। এদিকে খেলোয়াড় কোটায় অধিক সংখ্যক অযোগ্য ছাত্র ভর্তি হওয়ায় বিশ্ববিদ্যালয় হয়ে পড়েছে খোলোয়ারশুণ্য।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্র-ছাত্রীদের শারীরিক সক্ষমতা বজায় রাখার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগ চালু হয়। এটি একাডেমিক কোন বিভাগ নয় বলে এখানে কোন ছাত্র ভর্তি করা হয় না। এ বিভাগটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, পড়াশোনার পাশাপাশি ছাত্রদের সুস্বাস্থ্য, প্রফুল্ল মন এবং সুন্দর চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ। কিন্তুপ্রতিষ্ঠার পর থেকে বিভাগটি নানা অনিয়মের বেড়াজালে আটকে গেছে।

বিভাগটির বর্তমান পরিচালক মোঃ খায়রুল ইসলাম খানকে নিয়োগের মাধ্যমে শারীরিক শিক্ষা বিভাগ চালু হয়। এর বর্তমান কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ জন। এ বিভাগের অধীনে সুইমিংপুল ও জিমনেসিয়াম থাকলেও এগুলোর কোন কার্যকারিতা নেই। আন্ত:বিশ্ববিদ্যালয় ও আšত:বিভাগসহ সার্বিক খেলাধুলার কার্যক্রম পরিচালিত হয় এ বিভাগের আওতায়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই এ বিভাগটির প্রতি উদাসীন মনোভাব পোষণ করে আসছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৮১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুল চালু হয়। প্রথম কয়েক বছর পানি সরবরাহ থাকলেও বর্তমানে সুইমিংপুলটিতে পানি সরবরাহ করা হচ্ছেনা। ত্র“টিপূর্ণ নির্মানশৈলীই এর কারণ। এ ব্যাপারে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক জানান, সুষ্ঠু ব্যবস্থাপনা, প্লান্ট মেশিনের সমস্যার সমাধান হলে যে কোন সময় এটি চালু করা সম্ভব।

এদিকে জিমেনেসিয়ামের অবস্থাও করুন। এখানে ব্যায়ামের জন্য কোন আধুনিক উপকরণ বা যন্ত্রপাতি নেই। আšত:বিভাগ ও আন্ত:বিশ্বদ্যিালয় পর্যায়ে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হ্যান্ডবল, এথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, হকি ইত্যাদি খেলার জন্য বাৎসরিক বাজেট মাত্র ৩ লাখ টাকা আর জিমনেসিয়ামের জন্য মাত্র ১ লাখ টাকা। এ অর্থনৈতিক সমস্যার কারণে ইতোমধ্যে ভলিবল, হকি, সাতাঁর ও ছেলেদের হ্যান্ডবল খেলা বন্ধ হয়ে গেছে।

জিমনেসিয়াম এক সময় ছাত্রদের সরব পদচারণায় মুখর থাকলেও এখন এটি পুলিশের অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান এ প্রসঙ্গে বলেন, শারীরিক শিক্ষা বিভাগের অবকাঠামোগত উন্নয়নকল্পে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু হল থেকে জিমনেসিয়ামে যাওয়ার রাস্তা, সুইমিংপুলে যাওয়ার রাস্তা, বঙ্গবন্ধু হল সংলগ্ন জমিতে খেলার মাঠ নির্মান এবং কেন্দ্রীয় খেলার মাঠে দর্শক গ্যালারি নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। শারীরিক শিক্ষা বিভাগের অর্থ বরাদ্দ বাড়ানোসহ অন্যান্য সমস্যা সমাধানের প্রতিশ্র“তি দেন তিনি।