২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে দম্পতি ও এক মহিলার আত্মহত্যা

রাজবাড়ী জেলার দুটি উপজেলায় বুধবার রাতে পারিবারিক ঝগড়ার জের ধরে এক দম্পতি এবং একজন মহিলা আত্মহত্যা করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

রাজবাড়ী সদর এবং বালিয়াকান্দি উপজেলায় আত্মহত্যার ঘটনা দুটি ঘটে।

পুলিশ জানায়, বালিয়াকান্দি উপজেলায় জামালউদ্দিন মৃধা এবং তার স্ত্রী লিলি বেগম পারিবারিক ঝগড়ার পর উভয়েই ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

পৃথক ঘটনায় রাজবাড়ী সদরের এনায়েত হোসেনের স্ত্রী সোহাগী(৪০) বিষ খেয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়।

সংশ্লিষ্ট থানায় আত্মহত্যার পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।