বিমানবাহিনী প্রধানের নিয়োগের মেয়াদ বৃদ্ধি
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম’র নিয়োগের মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ৮ এপ্রিল ২০০৫ তারিখ পূর্বাহ্ন থেকে বিমানবাহিনী প্রধানের নিয়োগ কার্যকর হবে। বুধবার ঢাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম ২০০২ সালের ৮ এপ্রিল বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হিসেবে ৩ বছর মেয়াদের জন্য নিয়োগ লাভ করেছিলেন।
