২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ওয়ার্ড কমিশনার ও যুবদল নেতা ছুরিকাহত

বরিশালের বানারিপাড়া পৌরসভার ওয়ার্ড কমিশনার ও যুবদল নেতা তারিকুল ইসলাম বুধবার সন্ধ্যায় ছাত্রদল নেতা-কর্মীদের হাতে ছুরিকাহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, দক্ষিণ নাজিরপুর এলাকায় ছাত্রদল নেতা শাহীন এবং তার সঙ্গীরা তারিকুলকে ছুরিকাঘাত করে। তাকে বানারিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা আরও জানায়, মঙ্গলবারও ছাত্রদল নেতা-কর্মীরা ওই ওয়ার্ড কমিশনারকে প্রহার করেছিল।