২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা প্রধানমন্ত্রী বৃহষ্পতিবার ঢাকা আসছেন

অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির প্রধান লক্ষ্য নিয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাউ বৃহস্পতিবার দ’ুদিনের সফরে বাংলাদেশে আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

একটি বিশেষ বিমানে দুপুর ২ টা ৪০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতণ করবেন জিয়াবাউ। এ সময়ে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে।

বিমান বন্দরে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে সাদর অভ্যর্থনা জানাবেন।

মন্ত্রীপরিষদের কয়েকজন সদস্য এবং ব্যবসায়ী প্রতিনিধিসহ ১০২ সদস্যের একটি দলকে চলতি সফরে নেতৃত্ব দেবেন জিয়াবাউ।

চীনা প্রধানমন্ত্রীর দু দিনের সফরকে ‘রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয় সফরটি বাণিজ্য ঘাটতি কমাতে অর্থনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেশের নীতিনির্ধারক মহল। সফরকালে ঢাকা এবং বেইজিং এর মধ্যে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে আশা করা হচ্ছে।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন চীনা প্রধানমন্ত্রীর সফরকে ‘মাইলস্টোন’ হিসেবে অভিহিত করে বলেন, “দু দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তির প্রাক্কালে চীনা প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিকে আরও জোরদার করবে।”

চীনা প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষ্যে উৎসবের আমেজে সাজানো হয়েছে রাজধানী ঢাকাকে। জিয়াবাউ ও খালেদা জিয়ার রঙ্গিন ছবিসহ উভয দেশের পতাকায় ঢাকার রাস্তাগুলোকে নতুন করে সাজাানো হয়েছে।

চীনা প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সফরের প্রথমদিনে জিয়া বাউ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার কার্যালয়ে একান্ত বৈঠক করবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময়ে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়াবলীর ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তারা।  আলোচনার পরে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে।

সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে বিএনপি’র সিনিয়র নেতাদের সাক্ষাৎ করবেন চীনা প্রধানমন্ত্রী।

পরে তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমন্ত্রণে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নৈশভোজে অংশ নেবেন। নৈশভোজ শেষে  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চীনা প্রধানমন্ত্রী জিয়াবাউ চীনা দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি হোটেলে স্থানীয় চীনা সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।

শুক্রবার সকালে তিনি সাভারে জাতীয স্মৃতিসৌধ পরিদর্শন এবং পু®প্তবক অর্পণ করবেন ও দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করবেন।

এরপর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার পরিদর্শন করবেন।

এছাড়াও তিনি রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন। অন্যদিকে, জিয়াবাউ হোটেলে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ ও চীনের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথেও বৈঠকে মিলিত হবেন তিনি।

তিনি হোটেল সোনারগাঁওযে আয়েজিত দু দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ  দেবেন।

শুক্রবার দুপুর ১ টায় ঢাকা ত্যাগ করবেন চীনা প্রধানমন্ত্রী।