২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় জেট এয়ার ওয়েজ ১৪ এপ্রিল মুম্বাই-সিঙ্গাপুরের মধ্যে একটি ফ্লাইট চালু করছে

ভারতীয় শীর্ষস্থানীয় প্রাইভেট এয়ার লাইন্স জেট এয়ার ওয়েজ এই প্রথম আন্তর্জাতিক রুটে তাদের ফ্লাইট চালু করছে। কলম্বো এবং কাঠমন্ডুর পর এখন সরাসরি সিঙ্গাপুরে তাদের ফ্লাইট চলাচল করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

আগামী ১৪ এপ্রিল থেকে জেট এয়ার ওয়েজের মুম্বাই-সিঙ্গাপুর ফ্লাইট চলাচল শুরু করবে বলে বিমান চলাচল সূত্র বুধবার জানায়।

সূত্র আরও জানায়, ভারতের এই বৃহত্তর এয়ার লাইন্স খুব শিগগিরই আন্তর্জাতিক রুটে আরও দুটি ফ্লাইট চালু করবে। রুটগুলো হচ্ছে ঢাকা ও লন্ডন।

বিশ্বের সবচেয়ে কনিষ্ট এই এয়ার ওয়েজ পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে প্রতিদিন ভারতের অভ্যন্তরে ২৭০ টি ফ্লাইটে তাদের সার্ভিস চালু রাখছে। ভারতের ৪২ টি শহরে এটি নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে।