বুধবার দুর্নীতি দমন কমিশনের সভা
দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে স্থবিরতার প্রেক্ষাপটে বুধবার কমিশনে একটি সভা অনুষ্ঠিত হবে। কমিশনের একজন সদস্য মঙ্গলবার রাতে বিডিনিউজকে জানান,“বুধবার আমরা একটি সভায় বসতে যাচ্ছি যেখানে আর্থিক ও কিছু নিয়োগসহ বিভিন্ন বিষয় আলোচিত হবে।”
কমিশন সূত্রে জানা যায়, কমিশনের চেয়ারম্যান এর আগে যে সব প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছিলেন সে সব বিষয় নিয়েও সভায় আলোচনা হতে পারে।
কমিশনের এক সদস্য বলেন, “স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে সভায় আমরা কমিশনে সাম্প্রতিক সময়ের কিছু নিয়োগ নিয়ে আলোচনা করবো।”
