২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট গার্ডের জাটকা নিধন প্রতিরোধ অভিযানে সাত লাখ টাকার অবৈধ জাল উদ্ধার

কোস্ট গার্ড সদস্যরা সোমবার পটুয়াখালী জেলায় কয়েকটি স্থানে অভিযান চালিয়ে প্রায় সাত লাখ ২৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল আটক করে। কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা জাটকা নিধন প্রতিরোধ অভিযানের আওতায় জেলার মহিপুর বাজার এবং সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়। খবর তথ্য বিবরণীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এসব জালের মধ্যে রয়েছে সাতটি বিন্দিজাল, ১৫টি বেড়জাল এবং ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল। আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিন্ষ্ট  করা হয়।