২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদ্যপ অবস্থায় ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্য, ২ জন গুরুতর আহত

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দোছড়িপাড়া গ্রামে শান্তি কুমার চাকমার দায়ের আঘাতে ইন্দ্রসেন চাকমা (৪৫) মারা গেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

 ঘাতক অতিরিক্ত মদ্যপানে মাতাল হয়ে সোমবার দিবাগত রাত ১০ টার দিকে আপন চাচাকে নিজ বাড়িতে হত্যা করে। এসময় ঘাতক নিহতের স্ত্রী সুরজ চাকমা (৩৫) ও অপর আত্মীয় নাকরি চাকমাকে (৬০) কুপিয়ে আহত করেছে। আহতদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক পলাকত রয়েছে। মানিকছড়ি থানার পুলিশ জানিয়েছে, তারা ঘাতককে খূজঁছে।